বঙ্গবন্ধুর সমাধিতে পানি উন্নয়ন বোর্ডের ডিজির শ্রদ্ধা

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৬:২১ এএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে খুলনা জোনের প্রধান প্রকৌশলী মো. সফি উদ্দিন, ফরিদপুর জোনের প্রধান প্রকৌশলী মো. শাহাজাহান সিরাজ, পরিচালক বোর্ড ওবায়দুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ময়মনসিংহ পওর সার্কেল ও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সহসভাপতি মো. মাহফুজুর রহমান, ঢাকা পওর সার্কেলের তত্ত্বারধায়ক প্রকৌশলী ও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান আইনুল হক, ফরিদপুর পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, খুলনা পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পিযুষ কুমার কু-ু, পরিচালক (অ. দা.) জনসংযোগ পরিদপ্তর মোস্তফা খান, গোপালগঞ্জ পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম রিফাত জামিলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত