ভারতের চন্দ্রযান-৩ নিয়ে গোটা বিশ্বে তোলপাড়। বুধবার সন্ধ্যায় চাঁদের মাটিতে পা রেখেছে ভারতের ‘বিক্রম’। বিজ্ঞানের জয়যাত্রায় নতুন মাত্রা যোগ করেছে ভারত।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে অন্য এক আলোচনা। ক্রিস্টোফার নোলানের বিখ্যাত সিনেমা ‘ইন্টারস্টেলার’ আর্ধেকেরও কম খরচে চাঁদে পা রেখেছে ভারতের চন্দ্রযান-৩। সেই আলোচনায় আবার অংশ নিয়েছেন মহাকাশ সংস্থা ‘স্পেস এক্স’র মালিক ইলন মাস্ক।
সংবাদ সংস্থা ‘নিউজথিংক’ নিজেদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করে লেখেন, ‘এটা অভাবনীয়। চন্দ্রযান-৩ এর (৭৫ মিলিয়ন ডলার) বাজেট ইন্টারস্টেলার সিনেমার বাজেটের (১৬৫ মিলিয়ন ডলার) থেকেও কম’।
পোস্টে চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণের একটি ছবি ছিল। সঙ্গে ‘ইন্টারস্টেলার’ সিনেমার একটি পোস্টারও যোগ করা হয়। চন্দ্রযান ৩-এর সঙ্গে ইন্টারস্টেলারের বাজেটের তুলনা টেনে করা ‘নিউজথিংক’ এর পোস্টটি রিপোস্ট করেন টুইটারের মালিক ইলন মাস্ক।
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তির নিজেরও একটি মহাকাশ সংস্থা রয়েছে।
সোমবার (২১ আগস্ট) নিউজ থিংক জানায়,চন্দ্রাভিজানের জন্য ভারতের খরচ ৭৫ মিলিয়ন ডলার আর ইন্টারস্টেলার সিনেমার খরচ ১৬৫ মিলিয়ন ডলার।