স্বামী হলেই স্ত্রীকে মারধরের অধিকার মেলে না: হাইকোর্ট

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৮:৩০ পিএম

স্বামী হলেই স্ত্রীকে মারধরের অধিকার পাওয়া যায় না। কোনও আইন স্বামীদের এই অধিকার দেয় না। সম্প্রতি ২০১৩ সালের একটি বিচ্ছেদের মামলার শুনানি শেষে এমন পর্যবেক্ষণ দিলেন ভারতের দিল্লি হাইকোর্ট। গতকাল সোমবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই।

প্রতিবেদনে বলা হয়, স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন এক নারী। সংশ্লিষ্ট প্রমাণও দাখিল করেন তিনি। শুনানি শেষে বিচ্ছেদে সম্মতি দেন আদালত। একইসঙ্গে এ-ও উল্লেখ করা হয়, স্বামী ওই সম্পর্ক টিকিয়ে রাখতে ব্যর্থ হয়েছেন।

ভুক্তভোগী তার স্বাস্থ্য পরীক্ষার সব রিপোর্ট আদালতে জমা দিয়েছিলেন। সে সব খতিয়ে দেখে আদালত বলেছেন, স্বামীর নির্যাতনের শিকার হয়েছিলেন ওই নারী। তার অভিযোগ, অত্যাচারের পর বাপের বাড়িতে চলে গেলেও স্বামী তাকে কখনও শ্বশুরবাড়িতে ফিরিয়ে নিতে যাননি।

দিল্লি হাইকোর্টের বিচারপতি সুরেশ কুমার কাইত ও বিচারপতি নীনা বনশল কৃষ্ণার ডিভিশন বেঞ্চ এরপর বিচ্ছেদে সম্মতি দেন। তবে এই বিচ্ছেদে কোনও আপত্তি জানাননি বাদীর স্বামী।

আরও পড়ুন:

নির্বাচনের আগে কমল এলপিজি সিলিন্ডারের দাম

×
সর্বশেষ সর্বাধিক পঠিত