ঢাকার বাইরের শিক্ষার্থীদের জন্য অনলাইনে ইংরেজি শেখার কোর্স

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১১:১১ পিএম

ঢাকার বাইরের বাংলাদেশের যেকোনো প্রান্তের শিক্ষার্থীদের জন্য অনলাইনে ইংরেজি শেখার এক অনন্য সুযোগ এনে দিয়েছে স্কলাসটিকা। তাদের ৪৫ বছরের অভিজ্ঞতা নিয়ে তারা নতুন এ কোর্স চালু করেছে। এতে ঢাকার বাইরের কিন্ডারগার্ডেন থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

মহামারী চলাকালে স্কলাসটিকার অনলাইন স্কুল কর্মসূচির সাফল্যের আলোকে নতুন কোর্সগুলো চালু করা হয়। এতে নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করে এবং অনলাইন শিক্ষাকে অত্যন্ত কার্যকর, ইন্টারেক্টিভ এবং প্রেরণাদায়ক করার জন্য আকর্ষণীয় এডটেক সরঞ্জামগুলির একটি বিস্তৃত পরিসর তৈরি করা হয়েছে।

স্কলাসটিকার পাঠ্যক্রমের আলোকে ‘স্কলাসটিকা অনলাইন একাডেমি’র মাধ্যমে নেয়া কোর্সগুলো একই স্কুলের শিক্ষকদের দ্বারা পরিচালনা করা হয়। ফলে তা ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত কার্যকর হয়ে উঠেছে।

১২ সপ্তাহব্যাপী এ অনলাইন কোর্সের প্রতিটি ক্লাসে সময় ৪৫ মিনিট করে। ক্লাসে ন্যূনতম ১০- ১৫ জন ছাত্রছাত্রী থাকে এবং শুক্রবার বাদে প্রতিদিন বিকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ক্লাস চলে। কোর্সের সমস্ত পাঠ্য এবং অনুশীলনের উপকরণ গুগল ক্লাসরুমের মাধ্যমে দেয়া হয়। আর প্রত্যয়পত্র/সার্টিফিকেট দেওয়া হয় স্কলাসটিকা থেকে পরিচালিত পরীক্ষার মাধ্যমে।

অনলাইন একাডেমির বিভিন্ন কোর্সে ইতিমধ্যেই ছয় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য খুলনা, সিলেট, চট্টগ্রাম, পাবনা, নারায়ণগঞ্জ, রাজশাহী, টাঙ্গাইল, ফরিদপুর, কুমিল্লা, বরিশাল, গাজীপুর ইত্যাদির শিক্ষার্থীরা। ২০২১ সালের মাঝামাঝি থেকে ৩৫ টিরও বেশি কোর্স সফলভাবে পরিচালনা করা হয়েছে।

একাডেমির অ্যাডমিন অরুন্ধুতি মুনমুন বলেন – ‘আমরা ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের অনলাইন কোর্স শিক্ষার্থীদের শিক্ষাগত সাফল্যের জন্য প্রয়োজনীয় সব গুরুত্বপূর্ণ দক্ষতা গড়ে তুলতে সহায়তা করছে ।’

তিনি আরো বলেন, ‘ঢাকার বাইরে যেসব শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি ক্লাসের প্রয়োজন এবং যারা একাডেমিক্যালি সেরা পারফর্ম করতে ইচ্ছুক তাদের জন্য এ কোর্সে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। এ মুহূর্তে শুধু ইংরেজি শেখার কোর্স আমরা চালু করেছি । সময়ের সাথে সাথে অন্যান্য সাবজেক্টের কোর্সও চালু করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত