দুবাইতে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘জনকের অনন্তযাত্রা’

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৮ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় মুজিব বর্ষের মূল নাটক হিসেবে ঢাকার মঞ্চে মঞ্চস্থ হওয়া ‘জনকের অনন্তযাত্রা’ নাটকটি মঞ্চস্থ করতে যাচ্ছে দুবাই প্রবাসীরা।

এই ঐতিহাসিক নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার মাসুম রেজা। বাংলাদেশের পরে এই প্রথম দেশের বাহিরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাংলাদেশি প্রবাসীদের দ্বারা মঞ্চস্থ হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত নাটক জনকের অনন্তযাত্রা।

বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই সার্বিক ব্যবস্থাপনায় ও প্রবাসীদের নাট্যদল ‘হিজল নাটমঞ্চ’র প্রথম প্রযোজনা হিসাবে মঞ্চে আসছে এই নাটকটি, আগামী ৯ সেপ্টেম্বর রাত ৮টায় শারজাহ আল কাসবা অডিটরিয়ামে। এই নাটকটি প্রবাসী দর্শক দেখতে পারবেন ফ্রি ইনভিটেশন এর মাধ্যমে আর ফ্রি দেখার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশ কনসুলেট জেনারাল দুবাই।

এই নাটকে নতুন মুখের পাশাপাশি অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ অভিনেতাও আছেন যারা দেশে এক সময় নাটক করতেন, এই নাটকে অভিনয়ের পাশাপাশি অভিনেতা মেহেদী হাসান সহকারী পরিচালক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

এই নাটকে চারটি চরিত্র বাংলাদেশ থেকে আসছেন যারা এই নাটকটি বাংলাদেশে করতেন, মধ্যে অভিনেতা আজিজুল হাকিম একজন। এই নাটকটি আরব আমিরাতে মঞ্চস্থ হচ্ছে জেনে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত