নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ওপর ‘সরকারের রাজনৈতিক নিপীড়ন-জুডিশিয়াল ষড়যন্ত্র বন্ধ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে’ রাজধানীতে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদের একাংশ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসানের নেতৃত্ব এ মিছিল হয়। মিছিল দলটির কেন্দ্রীয় কার্যালয় প্রিতম জামান টাওয়ারের সামনে থেকে শুরু হয়েছে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
মশাল মিছিলের আগে দলটির সাধারণ সভায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, ‘এ সরকার এখন পতনের দ্বার প্রান্তে, গণতান্ত্রিক বিশ্ব থেকে তারা বিচ্ছিন্ন। তাই এ দুর্নীতিবাজ ভোট ডাকাত সরকার ড. ইউনূসের বিরুদ্ধে বিচার বিভাগ দিয়ে একটি নোংরা খেলায় মেতে উঠেছেন, জুডিশিয়াল ষড়যন্ত্র করছে। এবার তারা ড. ইউনূসসহ বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের মিথ্যা মামলায় সাজা দিয়ে ক্ষমতায় আসার জন্য একটি বিচারিক ক্যু করার চেষ্টা চালাচ্ছে। কারণ প্রধান বিচারপতি থেকে শুরু করে দেশের মোটামুটি সব বিচারকই আওয়ামী লীগের দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত ও তল্পিবাহক।
মিছিলে গনঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক কর্নেল (অব) মিয়া মশিউজ্জামান, সাবেক সংসদ সদস্য এম শফি মাহমুদ, জাজ (অব) শামসুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল (অব) হাবিবুর রহমান, ব্যরিস্টার জিসান মহসিন, সাদ্দাম হোসেন, জাকারিয়া পলাশ, আরিফুর রহমান তুহিন, আবুল কালাম আজাদ, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, তারেক রহমান, সহকারি সদস্য সচিব সাকিব হোসেন, সদস্য ইসমাইল বন্ধন, জিয়াউর রহমানসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
