সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৭ পিএম

সরকারের মেগা প্রজেক্টে সরাসরি প্রবাসীরা অর্থ বিনিয়োগ করতে আগ্রহী কারণ এবং এই অর্থের বিনিয়োগ নিরাপদ হবে বলে মনে করেন তারা। দুবাইয়ে অনুষ্ঠিত ‌‘সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং দুবাই কনফারেন্স-২০২৩’ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীদের পক্ষে প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন বলেন, প্রবাসীরা মনে করেন— যেহেতু সরকার সরাসরি এই বিনিয়োগের অংশীদার তাই এই বিনিয়োগ নিরাপদ।

এনআরবি প্রেসিডেন্ট এম এস শাকিল চৌধুরীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কনস্যুলেট জেনারেল দুবাইয়ের মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন,
সংযুক্ত আরব আমিরাতের সাবেক এম্বাসেডর মহরি সায়েদ। অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আসা বাংলাদেশি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত