দেশে ডিমের চাহিদা মেটাতে আরও ৫ কোটি ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য পাঁচ প্রতিষ্ঠানকে ১ কোটি করে ৫ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
আজ রবিবার (০৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এমন তথ্য জানা গেছে।
এর আগে, চার কোটি ডিম আমদানি করতে চারটি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়। পরে আরও ছয় কোটি ডিম আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এবার দেওয়া হলো আরও পাঁচ আমদানিকারককে।
সরকার ডিম আমদানির সঙ্গে চার শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে অন্যতম—এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুমুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে। একই সঙ্গে আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকার কর্তৃক নির্ধারিত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের দেওয়া এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত সনদ দাখিল করতে হবে।
