বিএনপি-জামায়াতের ডাকা তিন দিন অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার দুপুরে নগরের আকবর শাহ থানাধীন পাক্কা রাস্তার মাথা এলাকা থেকে অবিস্ফোরিত সাতটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ওসি ওয়ালিউদ্দিন আকবর বলেন, বিএনপির কিছু নেতাকর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাক্কা রাস্তার মাথা এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করেন। এ সময় তারা কিছু যানবাহন ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে ১৪ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি কালো ব্যাগভর্তি অবিস্ফোরিত সাতটি ককটেল উদ্ধার করে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।