পুলিশ হত্যা মামলায় আমীর খসরুকে গ্রেপ্তার দেখানো হয়েছে

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০২:০৯ পিএম

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ চলাকালে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ শুক্রবার (০৩ নভেম্বর) এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ।

এর আগে, মধ্যরাতে গুলশান ৮১ নম্বর রোডের নিজ বাসা থেকে আমীর খসরুকে গ্রেপ্তার করা হয়। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক বার্তায় জানান, গোয়েন্দা পুলিশের সদস্যরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তুলে নিয়ে গেছে।

জানা যায়, আমীর খসরুকে গ্রেপ্তারের জন্য বৃহস্পতিবার তার গুলশানের বাসা ঘিরে ফেলে ডিবি। এরপর তাকে ভেতর থেকে নিয়ে আসা হয়। পরে রাত ১টা ১৫ মিনিটে আমীর খসরুকে একটি সাদা মাইক্রোবাসে তুলে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত