আজ (০৪ নভেম্বর, ২০২৩) শনিবার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরীফুল আলমসহ পাঁচজনকে ভৈরবের একটি বাসা থেকে 'ডিবি পরিচয়ে' সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে গেছে।
আজ সকাল সাড়ে ৭টার দিকে তুলে নেওয়া হয় তাদের। অন্যরা হলেন বিএনপি নেতা নুরুজ্জামান, সাইফুল, যে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে সেই বাড়ির মালিক মাজহারুল এবং শরীফুল আলমের গাড়িচালক রতন।
এ ছাড়াও, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তেজগাঁওয়ের সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ারকে শুক্রবার (০৩ নভেম্বর) রাতে ঢাকা থেকে তাকে আটক করা হয়েছে।
