ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক গণপরিবহনশূন্য

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৯:৪৯ এএম

বিএনপির ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে গণপরিবহন চলাচল ব্যতিত আর কোনো প্রভাব পড়েনি। গতকাল রাতে ঢাকায় চারটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গণপরিবহন চলাচল কমতে শুরু করে। পরে রবিবার সকালে মহাসড়কটি গণপরিবহনশূন্য হয়ে পড়ে। তবে পণ্যবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা, পিকাআপ ও ব্যক্তিগত যান চলাচল করতে দেখা গেছে।

এদিকে গণপরিবহন বন্ধ থাকার পরেও রেল স্টেশনসহ বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের বাড়তি কোনো চাপ লক্ষ করা যায়নি। সংশ্লিষ্টরা বলছে, জরুরি প্রয়োজন ছাড়া কেউ গন্তব্যে যাচ্ছেন না। তাই যাত্রীসংখ্যা তুলনামূলক অনেক কম।

এদিকে মহাসড়কসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে গেল অবরোধের মতো পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি ও জোরাল টহল না থাকলেও কোথাও বিএনপির কর্মী-সমর্থকদের পিকেটিং-এর খবর পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত