`নির্বাচন আসলেই প্রার্থীরা বেশি টাকা খরচ করে, এতে অর্থনীতি লাভবান হবে'

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৬:৪২ এএম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জাতীয় নির্বাচনে দেশের রির্জাভে কোন ঘাটতি দেখা দিবে না। বরং নির্বাচনে দেশে অর্থনীতির আরও লাভবান হবে। কারণ নির্বাচন আসলেই প্রার্থীরা বেশি বেশি  টাকা খরচ করে। তবে দেশের রির্জাভ কখনও বাড়ে, কখনও কমে। সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রির্জাভের ঘাটতি দেখা দিলে ম্যানেজ করতে হবে। আর সেই বুদ্ধি এবং সক্ষমতা সরকারের আছে। 

বুধবার (০৮ নভেম্বর)  দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জের আব্দুল মজিদ কলেজের হলরুমে অসহায় মানুষদের মধ্যে পরিকল্পনা মন্ত্রী স্বেচ্ছা তহবিল থেকে অর্থ বিরতণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন। 

পরিকল্পনামন্ত্রী বলেন, আগুন লাগিয়ে দেশে অশান্তি সৃষ্টি করে নির্বাচন বন্ধ করা যাবে না। বিএনপিকে অনুরোধ নির্বাচনের মাঠে আসুন, মাঠে খেলা হবে আর সেই খেলায় রেফারি থাকবে নির্বাচন কমিশন। 

পরিকল্পনা মন্ত্রী বিএনপি জামায়াতের আন্দোলন প্রসঙ্গে বলেন, বিএনপি-জামায়াত দেশে অশান্তি সৃষ্টি করছে। দিনে দুপুরে হরতাল অবরোধের নামে বাসে-ট্রাকে আগুন দিচ্ছে। তাদের অনুরোধ দয়া করে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে আগুন দিবেন না, তাহলে দেশে নিত্যপণ্যের দাম আরও বাড়বে। নির্বাচনে আসুন, সমস্যা নেই, দেশে অশান্তি সৃষ্টি করে, দেশের সম্পদ নষ্ট করা ভালো কাজ নয়। 

এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুকান্ত শাহা সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত