মাইয়্যেতের গোসলে বরইপাতা কেন?

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৯:১৮ এএম

বরইপাতার উপকারিতা ও গুণাগুণ বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত। গরম পানিতে সিদ্ধ বরইপাতার অ্যান্টিসেপটিক উপাদান পরিষ্কার-পরিচ্ছন্নতায় বেশ কার্যকর। পোকামাকড়ের আক্রমণ ও‌ পচন রোধ করতে সক্ষম। এ জন্যই রাসুলুল্লাহ (সা.) মাইয়্যেতের গোসলে বরইপাতা ব্যবহারের নির্দেশ দিয়েছেন।  

উম্মে আতিয়া আনসারী (রা.) থেকে বর্ণিত, ‌রাসুল (সা.)-এর কন্যা (জয়নাব রা.)-এর ইন্তেকাল হলে তিনি আমাদের কাছে এসে বলেন, তোমরা তাকে তিন, পাঁচ এবং প্রয়োজন মনে করলে তার চেয়ে বেশিবার বরইপাতাসহ পানি দিয়ে গোসল দাও। শেষবার কিছু কর্পূর ব্যবহার করবে। তোমরা শেষ করে আমাকে জানাও। বর্ণনাকারী বলেন, আমরা শেষ করার পর তাঁকে জানালাম। তখন তিনি তাঁর চাদরখানি আমাদের দিয়ে বলেন, এটি তার গায়ের সঙ্গে জড়িয়ে দাও। (বুখারি, হাদিস : ১১৮০)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত