মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৪:০৮ পিএম

পোশাকশ্রমিকদের জন্য সরকার ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে ফের মজুরি বাড়ানো দাবিতে সড়ক অবরোধ করেছেন। আজ শনিবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর মিরপুর ১৩ নম্বরে পুলিশ কনভেনশন হলের সামনে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা। 

এদিকে, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, যে বেতন মালিকরা নির্ধারণ করেছেন, সে বেতনে আমাদের কিছু হবে না। আমাদের বেতন আরও বাড়াতে হবে এ দাবিতে আমরা রাস্তায় নেমেছি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম গণমাধ্যমকে বলেন, পোশাকশ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে দুপুরে রাস্তায় নেমেছে। পরে বিস্তারিত জানানো হবে।

গত মঙ্গলবার (৭ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেন। অন্যদিকে শ্রমিক নেতারা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত