মাছের পর এবার ফুল নিয়ে পালাচ্ছে বিড়াল!

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৩:৫৫ পিএম

গেল কয়েকদিনে ফেসবুক ঘাটলেই কয়েকটি ছবি ভেসে আসছে; যেখানে কখনও মাছ মুখে নিয়ে পালানো বিড়ালের পেছনে তাড়া করছে মানুষ। আবার মাছ চুরির দায়ে বিড়ালকে গ্রেপ্তার করতেও দেখা গেছে। এসব ছবির পর এবার নতুন করে ফুল নিয়ে পালাতে দেখা যাচ্ছে বিড়ালকে। অন্য বিড়ালকে ফুল নিয়ে প্রেম নিবেদন করতেও দেখা যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ভাইরাল হওয়ার পর থেকেই ছবির উৎস নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন জাগছে।

মূলত এই ছবিগুলো এইআই জেনারেটেড। অর্থাৎ, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ ব্যবহার করে বানানো হয়েছে।

ছবির রহস্য জানার পর থেকেই আপনার মনে হয়ত এই বিষয়টিই তাড়া করছে, তাহলে বাস্তব কোনটা আর কোনটাই বা কৃত্রিম। এআই কি এতটাই এগিয়েছে যে তা বাস্তবের চেয়েও চমৎকার! অনেক ক্ষেত্রে তাই-ই।

প্রযুক্তির উৎকর্ষে বদলে যাচ্ছে সবকিছু। প্রযুক্তির ছোঁয়া লেগেছে সবখানে। বিড়ালের ছবিগুলো তো বিনোদনের উৎস মাত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত