আন্তর্জাতিক বিড়াল মেলা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ০৩:১৪ পিএম

মস্কোতে বসেছে বিড়ালের মেলা। দুইদিন ব্যাপী এই মেলায় দেশি বিদেশি দুই হাজার বিড়াল নিয়ে হাজির হয়েছেন পশুপ্রেমীরা।

আনাদলু জানায়, শনিবার রাশিয়ার মস্কোতে আন্তর্জাতিক এই বিড়াল উটসব শুরু হয়।

শীতকালীন এই ক্যাট শো'র আয়োজন করে বিড়াল নিয়ে গবেষণার সংগঠন রসকস।

১২টি দেশ হতে প্রায় দুই হাজার বিড়াল এতে অংশগ্রহণ করে। ৪০টি ভিন্ন ভিন্ন জাতের বিড়াল দেখা যায় এতে। 

বিড়াল ও বিড়ালছানা নিয়ে নানা প্রতিযোগিতাসহ অ্যানিমিশন ও ড্যান্স পারফরমেন্সে অংশ নেয় বিড়াল এবং তাদের মালিকেরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত