গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত জাতিসংঘের শতাধিক কর্মী নিহত হয়েছেন। নিহত কর্মীদের স্মরণে সোমবার অঙ্গসংস্থাগুলোর সদরদপ্তরগুলোতে জাতিসংঘের পতাকা অর্ধনমিত রাখা হয়। একই দিন জাতিসংঘের এসব দপ্তরের কর্মীরা নিহত সহকর্মীদের স্মরণে এক মিনিটের নিরবতা পালন করেন।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ইউএনআরডব্লিউএ সর্বশেষ গত শুক্রবার জানায়, গাজায় ইসরায়েলী হামলায় ১০০ জনেরও বেশি জাতিসংঘের কর্মী নিহত হয়েছেন।
