অতিরিক্ত আমন্ড খেলে কি হয়

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৩:১০ পিএম

বাদাম স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। নিয়মিত পর্যাপ্ত পরিমাণে বাদাম খেলে আপনার শরীরের জন্য প্রয়োজনীয় অ্যান্টি-অক্সিডেন্ট ও স্বাস্থ্যকর চর্বি পাওয়া যায়। এছাড়া বাদামে থাকা ভিটামিন ই এবং ফাইবার ও শরীরে জন্য অনেক উপকারি,

তবে যে কোনো কিছুই অতিরিক্ত পরিমাণ সবসময়ই খুব ক্ষতিকর। এমনকি পুষ্টিকর খাবারও খুব বেশি খাওয়া অতিরিক্ত স্বাস্থ্য সুবিধা প্রদান করে না। যেকোনো খাবারের সর্বোচ্চ উপকার পেতে ভারসাম্য বজায় রাখা খুবই প্রয়োজন।

পুষ্টিসমৃদ্ধ খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়া হজমের অস্বস্তি এবং পুষ্টির ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে, যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তেমনি অতিরিক্ত আমন্ড বাদাম খাওয়াও অনেক সময় শরীরের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়।

এখানে খুব বেশি বাদাম খেলে কি হয় তা বিস্তারিত দেওয়া হল,

১. অতিরিক্ত ভিটামিন ই

ভিটামিন ই একটি অপরিহার্য চর্বি-দ্রবণীয় ভিটামিন যা ত্বক, চোখ এবং রোগ প্রতিরোধ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাদাম ভিটামিন ই এর একটি ভালো উৎস। কিন্তু উপকারি হলেও বাদাম পর্যাপ্ত পরিমাণে খাওয়া উচিত কারণ শরীরে অতিরিক্ত মাত্রার ভিটামিন ই খিঁচুনি, ডায়রিয়া এবং অন্যান্য হজমের সমস্যা তৈরি করতে পারে। এমনকি এটি রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে কারণ ভিটামিন ই রক্ত ​​জমাট বাঁধতে হস্তক্ষেপ করে থাকে। এছাড়া অতিরিক্ত ভিটামিন ই রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে তুলে।

২. ওজন বৃদ্ধি

বাদাম অনেক ওজন বাড়াতে পারে কারণ এতে প্রচুর ক্যালোরি এবং স্বাস্থ্যকর চর্বি থাকে। তাই হিসাব করে বাদাম না খেলে অতিরিক্ত ক্যালোরি ওজন বাড়াতে বাধ্য। আর তাই স্বাস্থ্যকর ডায়েটের অংশ হিসাবে পরিমিত পরিমাণে বাদাম খাওয়া উচিত।

৩. কিডনিতে পাথর

বাদামে রয়েছে অক্সালেট যা প্রাকৃতিকভাবে উদ্ভিদে পাওয়া যৌগ। অতিরিক্ত বাদাম খাওয়া মানে হল শরীরে অতিরিক্ত অক্সালেট পাওয়া। এই যৌগগুলি কিডনিতে পাথর তৈরি করতে পারে। এছাড়া শরীরে অতিরিক্ত অক্সালেট বেদনাদায়ক হতে পারে।

৪. অন্যান্য পুষ্টি শোষণে বাঁধা দেয়

বাদামে ফাইটিক অ্যাসিড নামে একটি যৌগ রয়েছে যা বেশিরভাগ উদ্ভিদ-ভিত্তিক খাবারে উপস্থিত থাকে এবং এই উপাদান শরীরে ক্যালসিয়াম, আয়রন এবং জিংকের মতো প্রয়োজনীয় খনিজ শোষণ করে থাকে। তবে অতিরিক্ত ফাইটিক অ্যাসিড শরীরে অন্যান্য পুষ্টি শোষণ করা এবং ব্যবহার করা কঠিন করে তোলে। ফলে শরীর থেকে গুরুত্বপূর্ণ খনিজগুলির হ্রাস পেতে পারে যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।

৫. অ্যালার্জি তৈরি করে

যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের বাদাম খাওয়ার ফলে গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন মুখ ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, হাতে-পায়ে র‍্যাশ এমনকি জীবন হুমকি মত পরিস্থিতি হতে পারে। বাদাম অন্যান্য অ্যালার্জেনিক পদার্থের সংস্পর্শে আসে, এমনকি মৃদু সংবেদনশীলতার জন্যও ঝুঁকি তৈরি করে। অতএব, বাদামের অ্যালার্জিযুক্ত ব্যক্তিদের জন্য, বাদাম এড়ানোর বিষয়ে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত