যারা ক্ষতি করেছেন, শিগগির তাদের নাম প্রকাশ করবেন তিশা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম

হঠাৎ অসুস্থ দিনভর আলোচনায় কেন্দ্রে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। প্রথমে হাসপাতালে ভর্তির খবর, এরপর উঠে আসে আত্মহত্যার চেষ্টার গুঞ্জন। তবে সে গুঞ্জনকে ভুল আখ্যা দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। তার যারা ক্ষতি করেছেন বা ক্ষতি করার চেষ্টা করেছেন তাদের নাম শিগগির প্রকাশ করবেন বলেও জানান এই অভিনেত্রী। 

তানজিন তিশা লেখেন, আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো,গতরাতে আমার ফুড পয়জনিং-এর পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিলো তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।

তিনি আরও লেখেন, আরো একটু বিষয় বলতে চাই, আমার বাবা গত দুইবছর আগে মারা যায় এবং বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোন মানুষ অথবা যেকোনো মানুষের জন্যই জীবনে নিব না।

তিশা বলেন, সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম ম্যানশন করে অতি শিগগির আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সাথে বসে প্রেস কনফারেন্স করবো। ধন্যবাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত