মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে স্লোগান মিছিলে মুখরিত বঙ্গবন্ধু এভিনিউ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১২:২১ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মনোনয়ন সংগ্রহের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

আজ শনিবার সরেজমিনে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ের সামনে দেখা যায় ঢাকাসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে মনোনয়ন কিনতে এসেছেন মনোনয়ন প্রত্যাশীরা। তারা অনুসারীদের নিয়ে মনোনয়ন সংগ্রহ করতে আসেন।

এ সময় কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার মার্কা কী নৌকা, আওয়ামী লীগের মার্কা কী, নৌকা, এই মুহুর্তে দরকার শেখ হাসিনার সরকার, এই মুহূর্তে দরকার মুক্তিযুদ্ধের সরকার প্রভৃতি স্লোগানে মুখরিত হয়। পাশাপাশি নিজ নিজ মনোনয়ন প্রত্যাশীর পক্ষে স্লোগান ধরেন অনুসারীরা।

এদিকে কার্যালয় থেকে বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়,শান্তি শৃঙ্খলা রক্ষা করে মনোনয়ন সংগ্রহ করতে হবে। যারা প্রার্থী তারা কেবল একজন অনুসারী নিয়ে বুথ থেকে ফরম সংগ্রহ করতে কার্যালয়ের ভেতরে ঢুকতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত