বিএনপি সহায়তা চাইলে অবশ্যই করব : ইসি আলমগীর

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি সহায়তা চাইলে অবশ্যই করব বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ রবিবার ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এই কথা জানান। 

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘বিএনপি যদি বলে আমরা নির্বাচন করব আমাদের সহায়তা করুন, তাহলে অবশ্যই করব। তবে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমাদের না। যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য যতরকম চেষ্টা করা যায় তা করা হবে। যারা নির্বাচনে আসবে না তাদের ব্যাপারে আমাদের কিছু করার নেই।’

মো. আলমগীর বলেন, ‘প্রশাসনের বিষয়ে অভিযোগ এলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে এবং তথ্যবহুল হতে হবে।’

কয়েকটি দল বলছে ভোটে পরিবশ নেই, নির্বাচনে ভোট কারচুপি হতে? এ প্রশ্নের জবাবে আলমগীর বলেন, চিরকাল সরকারি দল বিরোধী দলের ওপর অভিযোগ করে। আবার বিরোধী দলও সরকারি দলের ওপর অভিযোগ করে। আমি ১৯৭০ সাল থেকেই এটা দেখে আসছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত