শীতের শুরুতেই গরম পানিতে গোসল নয়

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১২:৪৪ পিএম

শীতকালে গোসল করতে অনেকের অনীহা। গোসল করলেই ঠান্ডাটা যেন আরও জাঁকিয়ে ধরে। অনেকে আবার শীতের কয়েকটা মাস গরম পানি ছাড়া কোন কাজই করেন না। কিন্তু গরম পানিতে গোসল করা শরীরের জন্য কতটা ভাল না খারাপ সেটা আমরা খেয়ালও করি না।

আয়ুর্বেদ বিজ্ঞানে বলা হয়েছে, গোসলের সময় শরীর গরম পানি দিয়ে ধুলেও মাথায় ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। কারণ, গরম পানি আমাদের চুল ও চোখের জন্য ক্ষতিকর। আপনি যদি সুস্থ আর সুঠাম দেহের হন তবে ঠান্ডা পানিতে গোসল করুন। না হলে হালকা গরম পানিই ঠিক আছে।

তবে বেশীরভাগ সময়ই আমরা গরম পানি ছাড়া গোসলের কথা এক মুহূর্ত ভাবতেও পারি না। কিন্তু শীতের শুরুতেই সব সময় গরম পানি দিয়ে গোসল করা শরীরের জন্য বেশ ক্ষতিকর।

১. ফার্টিলিটি কমে যাওয়া

একটানা গরম পানি দিয়ে গোসল করলে পুরুষের ফার্টিলিটি কমে যায়। ছেলেরা দীর্ঘ সময় গরম পানি দিয়ে গোসল করলে ফার্টিলিটি কমে যায় তাই পরবর্তীতে সন্তান হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা যায়। তাই সবসময় স্বাভাবিক বা হালকা উষ্ণ পানি দিয়ে গোসল করা উচিত। 

২. হার্টের ক্ষতি

সমীক্ষায় দেখা গেছে, প্রচণ্ড ঠান্ডায় গরম পানি দিয়ে গোসল করলে হঠাৎ করে হার্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এমনকি হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা বাড়ে। তাই যাদের হার্টের সমস্যা রয়েছে তারা ভুলেও বেশি গরম পানি দিয়ে একটানা গোসল করবেন না।

৩. ত্বকের আদ্রতা কমে যাওয়া

তুলনামূলক বেশি গরম পানি দিয়ে গোসল করলে ত্বকের আদ্রর্তা কমে যায়। যার ফলে ত্বক রুক্ষ হয়ে যায়। এর ফলে ধীরে ধীরে ত্বকের সৌন্দর্য হ্রাস পায়। তাই প্রয়োজন না পরলে গরম পানিতে গোসল করা বন্ধ করে দিন।

৪. রোগ-প্রতিরোধ ক্ষমতা

সাধারণত নরমাল তাপমাত্রার পানিতে গোসল করলে শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তার ফলে নানা ধরনের সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। কিন্তু একটানা দীর্ঘ সময় গরম পানিতে গোসল করলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমার সম্ভাবনা থাকে।  

৫. রক্তচাপে পরিবর্তন

বেশি গরম পানিতে গোসল করলে রক্তচাপে পরিবর্তন দেখা যায়। যাদের হার্টের রোগ আছে তাদের ক্ষেত্রে মারাত্মক বা জটিল কোন সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

৬. নানারকম শারীরিক সমস্যা

গরম পানিতে গোসল করলে মাথা ঘোরা, শরীর দুর্বল এই ধরনের নানা সমস্যা দেখা যায়। গবেষণায় দেখা গেছে, গরম পানিতে গোসল করলে শরীরের রক্তচাপে হেরফের হয় এবং শরীরে এই ধরনের সমস্যা দেখা যায়।

৭.  খাবার খাওয়ার পর ভুল করেও গরম পানিতে গোসল করবেন না। এতে শরীরে ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যায়।  

সূত্র: আজতক বাংলা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত