বিজয় সেতুপতির সঙ্গে জয়া আহসান

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম

জয়া আহসানের সঙ্গে দেখা গেল দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয় সেতুপতি। এমন একটি ছবি নিজের ফেসবুক হ্যান্ডেলে প্রকাশ করেছেন জয়া।

ভারতের গোয়ায় সোমবার (২০ নভেম্বর) শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি)। যেখানে দেখানো হয়েছে হিন্দি সিনেমা ‘কড়ক সিং’র ট্রেলার। এই সিনেমা দিয়ে বলিউডে অভিষিক্ত হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এদিন ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন জয়া। সেখানেই সেতুপতির সঙ্গে দেখা হলো জয়ার। মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করতে ভোলেননি তিনি।

মঙ্গলবার বিকেলে ‘জওয়ান’ সিনেমার খলনায়কের সঙ্গে তোলা সেই ছবি ফেসবুকে প্রকাশ করেছেন জয়া। যেখানে বিজয় সেতুপতিকে স্যার বলে সম্বোধন করেছেন তিনি।  দেশের জনপ্রিয় অভিনেত্রীকে দক্ষিণী সিনেমার তারকা অভিনেতার সঙ্গে দেখে ভক্তরাও বেশ খুশি হয়েছেন। জয়া যেভাবে দেশের গণ্ডি ছাড়িয়ে বলিউডে নাম লিখিয়েছেন, ভবিষ্যতেও তাকে বিজয় সেতুপতির সঙ্গে এক সিনেমায় দেখতে চেয়েছেন অনুরাগীরা। 

এমনকি বিজয় সেতুপতিকে স্যার সম্বোধন করায় এই অভিনেত্রীর প্রশংসাও করেছেন নেটিজেনরা। কারণ গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায়  অভিনয় করা বিজয়কে স্বয়ং বলিউড বাদশাহ শাহরুখ খানও স্যার বলে সম্বোধন করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত