ভারতের হারের ম্যাচে টিভি বন্ধ করায় ছেলেকে শ্বাসরোধে খুন!

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চলার সময় বাবার ওপর রাগ করে টিভি বন্ধ দেয় ছেলে। এরপর মেজাজ হারিয়ে ছেলেকে শ্বাসরোধ করে খুনই করলেন বাবা। গত রবিবার ভারতের উত্তরপ্রদেশে এ ঘটনা ঘটে, যা প্রকাশ্যে আসে মঙ্গলবার। খবর  ইন্ডিয়া টুডের।

প্রতিবেদনে বলা হয়, গত রবিবার ছিল বিশ্বকাপ ফাইনাল। ওই দিন গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। যদিও ফাইনালে জিততে পারেনি স্বাগতিক ভারত। তবে ঘরে বসে টিভিতে ফাইনাল খেলা দেখছিলেন বাবা গণেশ। এর মধ্যেই ছেলে দীপক বাবাকে খাবার বানাতে বলে।

গণেশ জানিয়ে দেন, তিনি খেলা দেখছেন। খাবার বানাতে পারবেন না। কয়েক বার অনুরোধ করে দীপক। এরপর রেগে গিয়ে টিভি বন্ধ করে দেয়। এ নিয়ে বাবা-ছেলের ঝগড়া এবং হাতাহাতি শুরু হয়। একসময় তার দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধে ছেলেকে খুন করেন গণেশ এবং বাড়ি ছেড়ে পালিয়ে যান।

পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে তারা দীপককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় দীপকের। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত