কঙ্গোয় সৈন্য নিয়োগ কার্যক্রমে পদদলিত হয়ে নিহত ৩৭

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১০:৪৫ পিএম

কঙ্গোয় সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষার রেজিস্ট্রেশন করতে গিয়ে পদদলনে ৩৭ জন তরুণের মৃত্যু হয়েছে। রাজধানী ব্রাজাভিলের মিচেল ডি’ওরনানো স্টেডিয়াম এলাকায় স্থানীয় সময় সোমবার (২০ নভেম্বর) রাতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন স্টেডিয়ামের বাইরে হাজার হাজার তরুণ জড়ো হয়েছিল। তাদের মধ্যে অনেকে জোর করে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করে। তখনই পদদলনের ঘটনা ঘটে। এ ঘটনায় অসংখ্য মানুষ আহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে কঙ্গো সরকার।

গত সপ্তাহে সেনাবাহিনী ঘোষণা দেয় তারা ১৮ থেকে ২৫ বছর বয়সী দেড় হাজার তরুণকে নিয়োগ দেবে। এরপর সেটির রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার ছিল রেজিস্ট্রেশন কার্যক্রমের শেষ দিন। ফলে আগের দিন থেকেই তরুণরা স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে যান।

বর্তমানে কঙ্গোতে তরুণদের মধ্যে ৪২ শতাংশই বেকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত