ক্ষমতায় গিয়ে সরকারি কর্মচারীদের বেতন ১০০ শতাংশ বাড়াবেন বিলাওয়াল

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৯:১৫ পিএম

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, আসন্ন নির্বাচনে তার দল ক্ষমতায় আসার সুযোগ পেলে সব সরকারি কর্মচারীর বেতন ১০০ শতাংশ বাড়ানো হবে।

গতকাল মঙ্গলবার এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। বিলাওয়াল বলেন, পিপিপি যখনই ক্ষমতায় এসেছে সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়েছে।

এর আগে ২০১০ সালের জুনে পিপিপি নেতৃত্বাধীন ফেডারেল সরকার অ্যাডহক ভিত্তিতে সরকারি কর্মচারীদের বেতন তাদের মূল বেতনের ৫০% বাড়িয়েছিল। যদিও তাদের দাবি, পূর্ববর্তী পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) নেতৃত্বাধীন সরকার কর্মচারীদের বেতন ৩৫% পর্যন্ত বাড়াতে চেয়েছিল।

এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে বিলাওয়াল বলেন, পাকিস্তানে মুদ্রাস্ফীতি ঐতিহাসিক পর্যায়ে পৌঁছেছে। বেকারত্ব ও দারিদ্র্য প্রতিদিনই বাড়ছে। দেশকে সংকট থেকে বের করে আনতে রাজনীতিবিদদের ঘৃণা ও বিভাজনের রাজনীতি ছাড়তে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত