মালাইকার উজ্জ্বল ত্বকের রহস্য ডিটক্স ড্রিংক, বাসায় তৈরি করুন আপনিও

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৩:৪৯ এএম

বয়স ৫০ ছুঁইছুঁই। তবে তাকে দেখে তা বোঝার জো নেই! অল্পবয়সি অভিনেত্রীদের মতোই তার ফিটনেস আর রূপের বাহার! তিনি হচ্ছে অভিনেত্রী মালাইকা অরোরার। তার চেহারায় এখনও তারুণ্যের স্পষ্ট। জিম, যোগাসন, পিলাটেস- শরীরচর্চার সঙ্গে কোনও রকম আপস পছন্দ নয় অভিনেত্রীর। কেবল শরীরচর্চাই নয়, সুন্দর ছিপছিপে চেহারা ধরে রাখতে মালাইকা কিন্তু ডায়েটের দিকেও ভালই নজর দেন। মালাইকার ত্বকও বেশ উজ্জ্বল। ত্বকে বয়েসের কোনও ছাপ নেই। তার কাচের মতো ঝকঝকে ও মসৃণ ত্বকের রহস্য নিজেই ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।

মালাইকা সম্প্রতি ভাগ করে নিয়েছেন তিনি নিয়মিত কোন ডিটক্স ড্রিংক খান। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আপনিও এই ডিটক্স ড্রিংক বানিয়ে ফেলতে পারেন।

উপকরণ:

সবুজ আপেল: ১টি

পালং শাক: ১ কাপ

আনারস: ১ কাপ

আদার কুচি: ১ টেবিল চামচ

লেবুর রস: ১ টেবিল চামচ

একটি মিক্সারে আপেল, পালং শাক, আদা, আনারস নিয়ে ভাল করে বেটে নিন। এ বার মি‌শ্রণটি গ্লাসে ‌ঢেলে লেবুর রস মিশিয়ে দিন। নিয়ম করে ২১ দিন এই ডিটক্স পানীয় খেয়ে দেখুন। শরীর থেকে দূষিত পদার্থ বেরিয়ে যাবে, ত্বকে উজ্জ্বলতা আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত