ইসরায়েল সরকারের রাগ হারেৎজের ওপর, বিজ্ঞাপন বন্ধের হুমকি

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম

এবার নেতানিয়াহু সরকারের রোষের কবলে পড়েছে ইসরায়েলের সবচেয়ে পুরনো পত্রিকা হারেৎজ।   গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের ‘সমালোচনামূলক’ সংবাদ প্রকাশের জন্য হারেৎজকে দেওয়ার প্রস্তাব করেছেন ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শলোমো কারহি।

পার্লামেন্টে এই মন্ত্রী একটি প্রস্তাবে বলেন, ‘হারেৎজ পত্রিকাকে সকল সরকারী বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিতে হবে। পত্রিকাটির সব ধরনের সরকারি সাবস্ক্রিপশনও উঠিয়ে নেয়া উচিত।’

মন্ত্রী দাবি করেন পত্রিকাটি ইসরায়েলের যুদ্ধ নিয়ে মিথ্যা প্রপাগান্ডা সহ ইসরায়েলের নামে দুর্নাম ছড়াচ্ছে। কারহি বলেন, ‘যুদ্ধ শুরুর পর থেকেই আমরা দেখছি, হারেৎজ পত্রিকাটি, যুদ্ধ এবং আমাদের সামরিক বাহিনী নিয়ে মিথ্যা সংবাদ ছড়াচ্ছে। যা দেশ ও সামগ্রিক যুদ্ধে বিরূপ প্রভাব ফেলতে পারে।’

তবে সরকারের হুমকিতে অবস্থান পরিবর্তন করেননি হারেৎজের প্রকাশক আমোস শকেন। তিনি বলেছেন, ‘সরকার যদি হারেৎজ বন্ধ করতে চায়, তবে এটাই হারেৎজ পড়ার সময়।’

প্রসঙ্গত, ১৯১৯ সালে জেরুজালেমে স্বাধীন ও উদারপন্থী পত্রিকা হিসেবে যাত্রা শুরু করে হারেৎজ। ১৯৯৭ সাল থেকে পত্রিকাটির ইংরেজি সংস্করণ প্রকাশ শুরু হয়। পত্রিকাটির অনলাইন সাবস্ক্রাইবারের সংখ্যাও প্রায় দুই লাখ।  

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত