নিজের পাতা ইঁদুরের ফাঁদে প্রাণ গেল কৃষকের

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০১:৪৬ পিএম

সাতক্ষীরার আশাশুনিতে ধানক্ষেতে নিজের পাতা ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার বাইনতোলার বিলে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম খোকন সানা (৪৩) সে বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামের কেয়ামুউদ্দিন সানার ছেলে।

প্রত্যক্ষদর্শী গদাইপুর জের আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ কুমার গাইন জানান, সম্প্রতি আমন চাষের ব্যাপক হারে ইঁদুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় খোকন তার জমিতে ইঁদুর মারতে বিদ্যুৎ সংযোগ দেন। রাত সাড়ে দশটার দিকে ইঁদুরের কী অবস্থা দেখতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, বিদ্যুৎপৃষ্টে মৃত্যুর কথা শোনা মাত্রই থানা থেকে একজন অফিসার কে পাঠানো হয়। বর্তমান লাশ উদ্ধার করা হয়েছে । কিছুক্ষণ পরে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত