দুই ছেলেকে নিয়ে খালে মাছ ধরতে নেমে গেলেন নায়ক

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৩:৩৮ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সাইমন কিশোরগঞ্জেই গেলেই বেরিয়ে পড়েন মাঠে ঘাটে আড্ডায়। সময় দেন বন্ধুদের। কিশোরগঞ্জ মানেই সাইমনের শৈশব কৈশোরে ফিরে যাওয়া। এবারও ফিরে গিয়েছেন, তবে সঙ্গে এবার দুই ছেলেকেও নিলেন।

এবার দুই ছেলেকে নিয়ে খালে নেমে পড়লেন মাছ ধরতে। রীতিমতো কাদায় মাখামাখি করে দুই ছেলে মাছ ধরছে। সঙ্গে নিজেও মাছ ধরছেন।

কিশোরগঞ্জে বেড়ে ওঠা সাইমনের নিজ জন্মশহরের প্রতি টান বোঝা যায় তার সোশ্যাল মিডিয়া এক্টিভিটি থেকে। কিশোরগঞ্জে যাওয়ার সময় 'প্রায়' ঘোষণা দিয়ে যান এই চিত্র নায়ক। ক'দিন আগে তেমনি একটি ঘোষণা দিয়ে গ্রামের বাড়ি যান।

এরপর দেখা গেল বাবা-ছেলেদের মাছ ধরার ছবি। সাইমন ক্যাপশনে লিখেছেন, শান্তিটা আসলে এখানে।

আসলে সাইমন গ্রামের বাড়ি গিয়ে শৈশবকে ভুলতে পারেন নি, নেমে পড়েছেন মাছ ধরতে। কাদামাটিসহ জলাধারে মাছ ধরার ছবিতে বেশ প্রতিক্রিয়া জানাচ্ছেন ভক্তরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত