জামালপুর পৌর শহরের শেখেরভিটা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনের ধাক্কায় মো.আহসানুল হক নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় মো.আরিফ নামে অপর এক পুলিশ সদস্য আহত হয়েছে।
রবিবার (০৩ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জামালপুর পৌর শহরের শেখেরভিটা রেলক্রসিং অতিক্রম করার সময় এই দূর্ঘটনা ঘটে। নিহত মো.আহসানুল হক (কং বিপি-৯০১১১৩৩২৯৯) নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার রাজনগর গ্রামের মো.নজরুল ইসলামের ছেলে এবং আহত পুলিশ সদস্য মো.আরিফ (কং-৩৫৬) টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার কয়রা দক্ষিনপাড়া গ্রামের আব্দুল হাই এর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেন (২৫৫আপ) শেখেরভিটা এলাকার রেলক্রসিং অতিক্রম করার সময় গেইট ব্যারিয়ার নামানো না থাকায় জামালপুর সদর থানা পুলিশের একটি টহল পিকআপ ভ্যান রেললাইনের উপরে ওঠে পড়ে। এ সময় লোকল ট্রেনটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়।
এ ঘটনায় পুলিশ সদস্য মো.আহসানুল হক ও মো.আরিফ গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্য মো.আহসানুল হককে মৃত ঘোষনা করেন। এ সময় গুরুত্বর আহত পুলিশ সদস্য মো.আরিফকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহবুবুর রহমান বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেন শেখেরভিটা রেলক্রসিং অতিক্রম করার সময় গেইট ব্যারিয়ার না নামানোর কারনে পুলিশের টহলগাড়ী রেললাইনে ওঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়। আরেক পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
