চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন শাকিব খানের নায়িকা দর্শনা বণিক। তাই বিয়ের আগে একটু সেলিব্রেশন করলেন, খেলেন আইবুড়ো ভাত।
পরনে লাল রন গের শাড়ি, হালকা সাজ, দর্শনার আইবুড়ো ভাত উপলক্ষে সারপ্রাইজ আয়োজন ছিল দারুণ। বন্ধুরা মিলে তাকে এত সুন্দর উপহার দেবেন ভাবেন নি অভিনেত্রী। সামনে এত খাবার, অবাক হয়ে গেলেন অভিনেত্রী। ফিস ফ্রাই থেকে পমফ্রেট, সাদা ভাত-পোলাও, লুচি, ইলিশ, কী নেই? আর এত খাবার দেখে মাথায় হাত অভিনেত্রীর। একা খাবেন এত খাবার? বিশ্বাসই হচ্ছে না! তবে, এতেও অনেকের সমস্যা রয়েছে।
দর্শনা যেভাবে আচরণ করলেন তাতেই সমস্যা বেশিরভাগের। সব কিছু জানা সত্বেও এত অবাক হওয়ার কী আছে? সেজেগুজে তৈরি, তিনি যেন জানতেন না যে এসব হতে চলেছে! তাহলে এত নাটক কেন? সীমা ছাড়িয়ে যা করছেন দর্শনা, এতে অনেকেই ন্যাকামোর চূড়ান্ত বলে মনে করেছেন।
সোশ্যালে এসব মন্তব্য নজর এড়ায়নি অভিনেত্রীর। বন্ধুদের এত পরিশ্রম করে আয়োজন দেখার পরেও দর্শকদের এসব মন্তব্য পাল্টাচ্ছে না! মেজাজ হারিয়ে অভিনেত্রী বললেন, সবার এত মতামত। সবাইকে বলতে চাই, হে মূর্খের দল! আমি জানতাম আইবুড়ো ভাত কিন্তু আয়োজন যে এতবড় হবে, সেটা জানতাম না বা কী কী রান্না হয়েছে সেটাও না। বাকিটা আমরাও মানুষ। বন্ধুদের মধ্যে মজা করে বাকিটা করা। রিলাক্স থাকুন।
