অল্প খরচে ক্যান্সারের আধুনিকতম চিকিৎসা ব্যবস্থা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে এশিয়ান ক্যান্সার ইন্সটিটিউট (বিডি) প্রাইভেট লিমিটেড। রবিবার (৩ ডিসেম্বর) রাতে ঢাকা রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বলরুমে দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে এই ঘোষণা দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাউসার হোসেন ভূঁইয়া।
এ সময় এশিয়ান ক্যান্সার ইন্সটিটিউট (বিডি) প্রাইভেট লিমিটেড চেয়ারম্যান ভারতের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত, বিগত ৩৮ বছরে ক্যান্সার চিকিৎসার বিশেষজ্ঞ ডক্টর আর কে দেশপান্ডে ও এশিয়ান ক্যান্সার ইন্সটিটিউট (বিডি) প্রাইভেট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাউসার হোসেন ভূঁইয়া মধ্যে বাংলাদেশে জয়েন্ট স্টক রেজিস্টার্ড কোম্পানি গঠনতন্ত্রের একটি স্বাক্ষর হয়।
এসিআই বাংলাদেশ ও ভারতবর্ষের স্বীকৃত প্রাপ্ত ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয় ঢাকা পূর্বাচলে অবস্থিত পূর্বাচল ভ্যালী আবাসন প্রকল্পে ইতিপূর্বে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত ছিলেন— শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল, এ এম আমিন উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার, ডক্টর সঞ্জয় শর্মা। এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
