পেইজটি আমার নয়, সতর্ক থাকুন : অপি করিম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:২৮ পিএম

গত শনিবার সকালেই হুট করে কেঁপে উঠল ঢাকা ও এর আশপাশের জেলা। আকস্মিক ঘটনায় অনেক তারকাই সামাজিক মাধ্যমে মন্তব্য করলেন। সবার আগে যার মন্তব্য চোখে পড়ল তিনি অপি করিম। জনপ্রিয় এই অভিনেত্রীর ফেসবুক পেজে লেখা ‘এত বড় ভূমিকম্প আগে কখনো অনুভব করিনি।’

অপি করিমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখে আরও কিছু বিষয় জানতে চাইলাম তার কাছে। ফোন ধরেই বললেন তিনি ফেসবুকে এমন কিছু লেখেননি। তাহলে কে লেখল? পেজের ফলোয়ার ৫ লাখ ৬৮ হাজার। অপি বললেন, ‘আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট চালাই সেটা খুবই কম।’ তারপর বললেন, ‘তাৎক্ষণিক প্রতিক্রিয়া এত সরব আমি নই। ফেসবুকে খুবই কম আসা হয়, প্রতিদিন আসাও হয় না। আমি তো আপনার কাছেই শুনলাম।’

তার মানে এই পেজের নিয়ন্ত্রণ অন্যের হাতে। এমনটাই জানিয়ে বললেন, ‘হ্যাঁ, এটা অন্য কেউ নিয়ন্ত্রণ করছে, যার আমি কিছুই জানি না। তবে আমার মনে হচ্ছে, এমন কেউ একজন এটা নিয়ন্ত্রণ করছে, যে আমার খুব কাছের কেউ। আমি শুনেছি, আমার একান্ত অনেক বিষয় এই পেজে শেয়ার হয়। তবে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই। এটা আমার নয়, এই পেজ আমি চালাই না। এর বিষয়ে আমি ভালো করে জানিও না।’

অপি করিমকে এখন অভিনয়ে তেমন দেখা না গেলেও সর্বশেষ মায়ার জঞ্জাল চলচ্চিত্রে অভিনয় করে দুই বাংলায় বেশ আলো ছড়িয়েছিলেন। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী

×
সর্বশেষ সর্বাধিক পঠিত