হোপের অনুপ্রেরণার নাম মহেন্দ্র সিং ধোনি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৩৩ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে ৩২৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জিতেছে উইন্ডিজ। ক্যারিবীয়দের জেতানোর পথে ৮৩ বলে ১০৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন অধিনায়ক শাই হোপ। এমন ইনিংসের পর ম্যাচসেরাও হয়েছেন ক্যারিবিয়ান এই মারকুটে ব্যাটার। ইনিংসের ৪৯তম ওভারে স্যাম কারানের চার বলে তিনটি ছক্কা মারেন হোপ। আর তাতেই নিজের সেঞ্চুরি ও দলের জয় দুটোই নিশ্চিত করেন।

ম্যাচ শেষ করে আসার পেছনে পরিকল্পনার কথা জানতে চাইলে মহেন্দ্র সিং ধোনির অনুপ্রেরণার কথা তুলে ধরেছেন হোপ। বলেন, ‘খুব, খুব বিখ্যাত একজন ব্যক্তি এম এস ধোনি। অনেক দিন আগে আমাদের কথা হয়েছিল। সে বলছিল, “তুমি যা ভাবছ, সব সময়ই তার চেয়ে বেশি সময় পাবে।” যত দিন ধরে ওয়ানডে ক্রিকেট খেলছি, ওই একটা ব্যাপার আমার সঙ্গে থেকে গেছে।’

শেষদিকে হোপের সঙ্গে আরেকটি দারুণ জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে পথ দেখান রোমারিও শেফার্ড। এই দুজনে ৫১ বলে ৮৯ রান যোগ করেন। আর তাতেই ম্যাচ হাতের মুঠোয় চলে আসে ওয়েস্ট ইন্ডিজের। হোপকে জানিয়েছেন তারা ৪৯তম ওভারটিকেই আক্রমণের সেরা সুযোগ হিসেবে দেখছিলেন। সেই পরিকল্পনা দারুণভাবে কাজেও লেগেছে।

হোপ বলেন, ‘মাঠের আকৃতি, বাতাসের প্রভাব বিবেচনায় মনে হয়েছে ওই ওভারটিকেই লক্ষ্য হিসেবে ঠিক করা দরকার। আমরা জানতাম, অন্য প্রান্ত থেকে রান করা কঠিন হবে, বিশেষত বাতাসের বিপক্ষে। যাই ঘটুক না কেন, আমি শেষের আগের ওভারেই আক্রমণ করতে চেয়েছি, যাতে জয়ের সেরা সুযোগটি পাই।’

মাঝ থেকে দায়িত্ব নিয়ে খেলে এসে দারুণ ফিনিশিংটাও টানেন হোপ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত