প্লেনের সিটে রক্তের দাগ দেখে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তরুণী। কিন্তু তার দিকেই যে তীর ঘুরে যাবে, তা ভাবতেও পারেননি। প্লেনে নিজের অভাবনীয় অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়াতেই লিখতে হলো তাকে, যা ভাইরাল হতে মুহূর্ত লাগেনি। নেটিজেনরা বলছেন, প্লেনে এমন ঘটনা হতে পারে, তা কল্পনাও করতে পারেন না তারা।
তরুণী জানিয়েছেন, কানাডিয়ান এয়ারলাইন্সের একটি প্লেনে সফর করছিলেন তিনি। মাঝ আকাশে নিজের সামনের সিটে রক্তের দাগ দেখতে পান। সেই রক্ত কোথা থেকে এসেছে তা জানা যায়নি। তবে রক্ত দেখে তিনি ক্রুদের দৃষ্টি আকর্ষণ করেন।
তরুণীর অভিযোগ, এরপর তাকে একটি কাপড় ধরিয়ে দেওয়া হয়। বলা হয়, রক্ত মুছে পরিষ্কার করে দিতে। এর প্রতিবাদ জানালেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত রক্ত পরিষ্কার করতে বাধ্য হন তিনি।
তরুণী বলেন, খালি হাতেই রক্ত মুছতে বলা হয় আমাকে। পরে ক্রুদের কাছ থেকে একটি গ্লাভস চেয়ে নিই। প্লেন থেকে নেমে এই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন। পোস্টের শেষে তরুণী মজা করেই বলেন ‘এরপর থেকে পুরো বিমান পরিষ্কার করার দরকার পড়লে আমাকে ডাকতে ভুলবেন না।’
