বিরিয়ানি চিকেন হোক বা মাটন— উপমহাদেশে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই। অনলাইনে বিরিয়ানি অর্ডার করা তাই স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। একই ভাবে অনলাইনে খাবার অর্ডার করে ঠিকমতো না পাওয়ার অভিযোগও কম নয়। এবার তেমনই একটি ঘটনা ঘটল ভারতের হায়দরাবাদে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনলাইন অ্যাপ জোম্যাটোতে বিরিয়ানি অর্ডার করেছিলেন হায়দরাবাদের এক ব্যক্তি। সময় মতো গরম গরম খাবারের প্যাকেটও পৌঁছে যায় তার বাড়িতে। কিন্ত প্যাকেট খুলতেই আঁতকে ওঠেন তিনি। গ্রাহক। দেখা যায় চিকেন বিরিয়ানির মধ্যে রয়েছে মরা টিকটিকি।
এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ক্ষুব্ধ গ্রাহক, যা ভাইরাল হতে মুহূর্ত লাগেনি। এছাড়া জোম্যাটোর সঙ্গে নিজের কথোপকথনের স্ক্রিনশটও শেয়ার করেন তিনি। এরপর জোম্যাটো ও সংশ্লিষ্ট রেস্তোরাঁর বিরুদ্ধে নিন্দার ঝড় তুলেছে নেটিজেনরা।
তাদের বক্তব্য, নামি রেস্তোরাঁর খাবারে মরা ঠিকঠিকি মেনে নেওয়া যায় না। এ ঘটনায় ক্ষমা চেয়েছে জোম্যাটো। তারা সব দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
