ভবেরচর গণহত্যার শহীদদের স্মরণ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:১২ পিএম

১৯৭১ সালের ৭ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে এক ভয়াবহ গণহত্যা চালায়। পাক বাহিনী যুদ্ধের নয় মাসে ঢাকা-চট্টগ্রামে মহসড়কে যত হত্যাযজ্ঞ চালিয়েছে এর মধ্যে সবচেয়ে নৃশংস ভবেরচর গণহত্যা।

এই পৈশাচিক বর্বরতার ৫২তম বার্ষিকী উপলক্ষে আগামী বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বিকেল ৩টায় সোনারং তরুছায়ার উদ্যোগে ভবেরচর ঈদগাহ পাড়ার কম্পাউন্ডে এক স্মরণসভার আয়োজন করেছে। ওই দিন এই গণহত্যার একমাত্র প্রামাণ্যগ্রন্থ সাহাদাত পারভেজ রচিত ‘গণহত্যার গহন গল্প : প্রসঙ্গ ভবেরচর’- এর পাঠচক্রের শুভ উদ্বোধন হবে।

স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন গজারিয়া উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল মাহফুজ। বিশেষ অতিথি থাকবেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম বীর প্রতীক ও গজারিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আলোকচিত্রশিল্পী ও গবেষক সাহাদাত পারভেজ। এছাড়া ওই বর্বর হত্যাকাণ্ড থেকে সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া সুভাষ চন্দ্র দাশ ও মো. আলাউদ্দিন সেই ঘটনার স্মৃতিচারণা করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত