এস এম আসাদের ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ চিত্রকর্ম প্রদর্শনী চলছে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০২:০৩ এএম

জাতীয় জাদুঘর ও ব্রিটিশ-বাংলাদেশি চিত্রশিল্পী এস এম আসাদের যৌথ উদ্যোগে শিল্পীর আঁকা ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শিরোনামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রাম এবং রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর তথ্যনির্ভর চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে গত ৪ ডিসেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

গত সোমবার বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ জাদুঘর পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিটিভির সাবেক বার্তাপ্রধান শেখ সালেক। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। ভার্চুয়ালি যুক্ত হন যুক্তরাজ্যের সম্মিলিত সাংস্কৃতিক জোট ও উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপশ্রী চক্রবর্তী।

প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা এবং শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত চলবে। বৃহস্পতি ও সরকারি অন্যান্য ছুটির দিন বন্ধ থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত