গত ১০ মাসে রাশিয়ার জিডিপি (মোট দেশজ উৎপাদন) তিন দশমিক ২ শতাংশ বেড়েছে, যা পশ্চিমা নিষেধাজ্ঞার আগের তুলনায় বেশি। একটি ফোরামে ‘রাশিয়া কলিং’ বিষয়ক বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ তথ্য জানান।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, পুতিন আশা করেন রাশিয়ায় জিডিপি প্রবৃদ্ধি বছরের শেষ দিকে কমপক্ষে তিন দশমিক পাঁচ শতাংশে পৌঁছাবে।
প্রেসিডেন্ট বলেন, চলতি বছরের শেষ দিকে জিডিপি তিন দশমিক পাঁচ শতাংশে পৌঁছাবে। এটি প্রমাণ করে আমাদের মানুষ দক্ষ, যা রুশ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।
পুতিন আরও জানান, রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি হারের দিক থেকে ইউরোপীয় ইউনিয়নের নেতৃস্থানীয় দেশগুলোর চেয়ে এগিয়ে রয়েছে।
