ঠাকুরগাঁওয়ে প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক ৭

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৯ পিএম

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ ঠাকুরগাঁওয়ে সাত শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সদরের বেশকয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিভাইসসহ সাতজনকে আটকে করে কেন্দ্র কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করে। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান জানান, নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া সরকারি কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি কেন্দ্র থেকে সাতজনকে আট করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঠাকুরগাঁও শহরের ১৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত