আফ্রিকায় এইচআইভি ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৫ পিএম

এইচআইভি ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে কাজ করতে পারে এমন একটি সম্ভাব্য ভ্যাকসিনের প্রথম ট্রায়াল বন্ধ করে দিয়েছেন গবেষকরা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

উগান্ডা, তানজানিয়া ও দক্ষিণ আফ্রিকায় চলছিল এই ট্রায়াল। ১৮ থেকে ৪০ বছর বয়সী দেড় হাজার মানুষের ওপর পরীক্ষা শুরু হয়। ২০২০ সালের ডিসেম্বরে শুরু হওয়া আফ্রিকান নেতৃত্বাধীন এই গবেষণায় ভালো ফল না পাওয়ায় গত মাসে তা বন্ধ করা দেওয়া হয়। এই গবেষণার ফলাফল ২০২৪ সালের শেষের দিকে প্রকাশ করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছিল।

উগান্ডা ভাইরাস রিসার্চ ইনস্টিটিউটের ট্রায়াল ডিরেক্টর এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের এপিডেমিওলজির সহকারী অধ্যাপক বলেছেন ডা. ইউজিন রুজাগিরা বলেছেন, ট্রায়াল অংশগ্রহণকারীদের টিকা দেওয়া বন্ধ করা হয়েছে। কারণ টিকাটি এইচআইভির ঝুঁকি হ্রাস করছে এমন সম্ভাবনা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত