এবার রশি দিয়ে শরীর ঢাকলেন উরফি

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৪৮ পিএম

সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আলোচিত একজন মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ। তাঁর ফ্যাশন সেন্স সম্পর্কে প্রায় সকলেই অবগত। ড্রেসিং সেন্সের কারণে তিনি প্রায়ই নেটিজেনদের কাছে সমালোচনার পাত্রী হন। বিশেষ করে খোলামেলা পোশাকে তিনি সিদ্ধহস্ত।আ

এবার উরফি জাভেদ নতুন রূপে হাজির হলেন। শরীরে পোশাক বরাবরের মতোই নেই। কিন্তু পোশাকের পরিবর্তে ব্যবহার করলেন রশি। হ্যাঁ, রশি দিয়েই নিজের শরীরকে আবৃত করলেন ভারতীয় এই আলোচিত মডেল। 

এদিকে, মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছেন উরফি জাভেদ, নভেম্বরের প্রথমে এমন একটি ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে। পরে জানা যায়, আদপে প্রচারের জন্য গ্রেপ্তার হওয়ার ভান করেছিলেন ‘বিগ বস্’ খ্যাত তারকা।

সেই ভিডিও ছড়িয়ে পড়ার পরেই তুঙ্গে ওঠে জল্পনা। আপত্তিকর পোশাক পরার জন্য নাকি হাতকড়া পরানো হয়েছে তাঁকে, জানা যায় সেই ভিডিও থেকে। তাঁর গ্রেফতারির ভিডিওও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমের পাতায়। দুই মহিলা কনস্টেবল পাকড়াও করে নিয়ে যাচ্ছেন উরফিকে, ভাইরাল হয়ে যায় এমন ছবি।

গ্রেপ্তারের নাটক করার ঘটনায় ফৌজদারি বিধির ৪১(এ) ধারায় হাজিরা নোটিশ জারি করে উরফির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল মুম্বাই পুলিশের পক্ষ থেকে।

অনেকে মনে করেন তাঁর পোশাক পরিচ্ছদ ও সাজগোজ হলিউডের অভিনেত্রীদেরও টেক্কা দিতে পারে। তাই অভিনেত্রীর বিভিন্ন ফটোশুট দেখতে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সবসময় মুখিয়ে থাকেন তাঁর অনুরাগীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত