নওয়াপাড়া নৌবন্দরে কয়লা বোঝাই জাহাজ ডুবি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১০:৪২ পিএম

যশোরের অভয়নগরের নওয়াপাড়া নৌবন্দরের কাছে কয়লা বোঝাই একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

নওয়াপাড়া নৌ বন্দরের উপপরিচালক মাসুদ পারভেজ জানান, শুক্রবার সন্ধ্যার পর কয়লা বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে যায়। বন্দরের দিয়াপাড়া নামক স্থানে জাহাজটি নোঙ্গর করা ছিল। তলা ফেটে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানতে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে রাতে। আর রাজ্জাক নামের লাইটার জাহাজটিতে নওয়াপাড়ার শেখ ব্রাদার্সের কয়লা ছিল। 

শেখ ব্রাদার্সের ব্যবস্থাপক সুকুমার পাল জানান, মোংলা বন্দর থেকে কয়লা নিয়ে লাইটের জাহাজটি নওয়াপাড়া আসে। তবে কী পরিমাণ কয়লা ডুবে যাওয়া জাহাজে ছিল তা তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত