মলত্যাগ করে এক দিনে আয় ৫০০ ডলার, বাঁচছে জীবন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০২:৫৯ এএম

খাওয়া বা ঘুমের মতো মলত্যাগও গুরুত্বপূর্ণ শারীরবৃত্তিয় ক্রিয়া। এমন কোনো মানুষ নেই দিনে অন্তত একবার মলত্যাগ করে না। সবাই এটা করে থাকে। কিন্তু কারো প্রতিদিনের মলের দাম যদি ৫০০ ডলার হয় অবাক হবেন না তো? অবশ্যই হবেন। প্রশ্ন করবেন, সত্যি নাকি?

আসলে ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতেই মল দান করে ধনী হওয়ার মন্ত্র দেওয়া হয়েছে। ভিডিও অনুযায়ী, কোনো ব্যক্তি তার এক দিনের মলের জন্য ৫০০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন। টলার টি নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী একটি ভিডিওটি পোস্ট করেছেন। 

ভিডিওতে বলা হয়েছে, মল দান করে আয় করা সম্ভব। আর এই টাকা দিচ্ছে গুডন্যাচারপ্রোগ্রাম.কম নামের এক মার্কিন ওয়েবসাইট। ওয়েবসাইটটি জানিয়েছে, এক দিনের মলের বিনিময়ে মানুষ পাচ্ছেন ৫০০ ডলার করে। অর্থাৎ মাসে আয় দাঁড়ায় দেড় হাজার ডলার, বছরে এক লাখ ৮০ হাজার।

তবে যে কেউ চাইলেই মল দান করতে আয় করতে পারবে না। ওয়েবসাইটটি জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষা এবং ভিডিও স্ক্রিনিংয়ের মাধ্যমেই মল দাতা নির্বাচিত হয়। দাতা নির্বাচনের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া রয়েছে। এজন্য প্রথমে তাদের মলের নমুনা সংগ্রহ করা হয়। তারপর সেই নমুনা পরীক্ষা করে দেখা হয়, ওই মল দিয়ে চিকিৎসক ও গবেষকদের কাজ হবে কিনা।

যুক্তরাষ্ট্র ও কানাডায় এই মল বিক্রির প্রবণতা ইতোমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। অনেকেই এই ভাবে আয় করা শুরু করেছেন। কেউ কেউ এটা রীতিমতো ব্যবসার জায়গায়ও নিয়ে গেছেন।

যে কারণে মল কিনছে

মানুষের অন্ত্রে মাইক্রোবায়োম নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। অনেক সময় বহু রোগের ক্ষেত্রে রোগীদের শরীরে এই ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যায়। এই ভারসাম্য বজায় রাখতে বাইরে থেকে ওই ব্যাকটেরিয়া রোগীর শরীরে প্রবেশ করানো হয়। আর এই ব্যাটেরিয়া সংগ্রহ করা হয় মানুষের মল থেকে। আর সেই কারণেই মানব মল কিনছে ওয়েবসাইটটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত