মোটরসাইকেল থেকে ছিটকে পড়লেন আরোহী, পিষে দিল ট্রাক

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:১৮ এএম

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মহীউদ্দিন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ৭টার দিকে উপজেলার ধলাপাড়া গোপিনপুর আষারিয়া চালা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মহীউদ্দিন উপজেলার শহর গোপিনপুর চওনা পাড়া গ্রামের মৃত ফজর আমিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই মোটরসাইকেল আরোহী মুরগির খাদ্যে ও ওষুধের জন্য সাগরদিঘী বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে আষারিয়া চালা বাজারে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এসময় ট্রাকচাপায় ঘটনাস্থলে তিনি মারা যান।

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত