মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০১:৩৫ পিএম

ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইসরায়েলি ওই গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে। তবে তার নাম কিংবা পরিচয় প্রকাশ করা করেনি দেশটির গণমাধ্যম। সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদান কারাগারে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সাধারণত ইরানে ফাঁসির মাধ্যমে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হয়।

তার বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর, বিশেষ করে মোসাদের সঙ্গে যোগাযোগ, গোপন তথ্য সংগ্রহ করে তা সহযোগীদের পাঠানোর অভিযোগ ছিল। মোসাদ ছাড়াও অন্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে গোপন নথি সরবরাহ করার অভিযোগেও অভিযুক্ত হন তিনি।

দণ্ডিত ওই ব্যক্তিকে কখন গ্রেপ্তার করা হয়েছিল, সেটিও পরিষ্কার নয়। তবে আইআরএনএ বলেছে, তার মৃত্যুদণ্ডের সাজা বাতিলের একটি আবেদন না মঞ্জুর হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত