সাজার ভয়ে ভিক্ষুক বেশে ৮ বছর!

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১১:৫০ এএম

মন্দিরের মূর্তি ও অন্যান্য মালামাল চুরির মামলায় তিন বছরের সাজা হয়েছিল কুড়িগ্রামের উলিপুর ‍উপজেলার হায়াৎখা এলাকার চাঁদ মিয়ার। সেই তিন বছরের সাজার ভয়ে ৮ বছর ভিক্ষুক বেশে আত্মগোপনে ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি, রবিবার (১৭ ডিসেম্বর) রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষা করার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, জেলার উলিপুর উপজেলার গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় ২০০৮ সালে মামলা রুজু হয়। এ মামলায় ২০১৫ সালে অভিযুক্ত উলিপুর হায়াৎখা এলাকার মো. চাঁন মিয়াকে ৩ বছরের সাজা প্রদান করে আদালত। সাজার ভয়ে তিনি বিভিন্ন জেলায় ভিক্ষুকের বেশে দীর্ঘ ৮ বছর পলাতক ছিলেন।  

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার চাঁন মিয়া ৩ বছরের সাজার ভয়ে গত ৮ বছর ধরে ভিক্ষুক সেজে পলাতক ছিলো। উলিপুর থানার বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত