আমি মারা গেলে কেউ যেন ব্যবসায়ী না বলে: তাপস

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:০২ পিএম

আমি একজন সংস্কৃতিকর্মী, সংস্কৃতিকর্মী হিসেবে মৃত্যুবরণ করতে চাই। আমার শেষ নিঃশ্বাস যেন আর্টিস্ট হিসেবে হয়, আমি মারা গেলে কেউ যেন ব্যবসায়ী না বলে। যেন বলে সংগীত পরিচালক, সংগীত শিল্পী বা সংগীতের মানুষ মারা গিয়েছেন- এমনটা মন্তব্য করেছেন গান বাংলা টেলিভিশন চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপস। 

আজ দুপুরে তাপস ও অপু বিশ্বাস মহানগর ডিবি কার্যালয়ে যেন। সেখানে ডিবি প্রধান হারুন অর রশীদ দুজনকে নিয়ে আলোচনায় বসেন। এরপর সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখী হন তাপস ও অপু। 

এ সময় তাপস বলেন, আমার ও অপু বিশ্বাসের মাঝে কিছু হয়নি। অপুর যার সঙ্গে সমস্যা তার বিষয়ে অপু কথা বলেছে আমার স্ত্রীর সঙ্গে। সেই আলাপনের অংশ বিশেষ কেটে একটি টেলিভিশন চ্যানেল ছেড়ে দিয়েছে। এমনটা হলে তো ব্যক্তিগত কোনো আলাপ করা যাবে না। এ ধরণের ঘটনা যেন না হয় এ বিষয়েই আমরা কথা বলেছি। আমি গণমাধ্যমের বিরুদ্ধে যেতে চাই না। আমি কোনো আইনি নোটিশও পাঠাইনি। 

 আমি একজন সংস্কৃতিকর্মী, সংস্কৃতিকর্মী হিসেবে মৃত্যুবরণ করতে চাই। আমার শেষ নিঃশ্বাস যেন আর্টিস্ট হিসেবে হয়, আমি মারা গেলে কেউ যেন ব্যবসায়ী না বলে। যেন বলে সংগীত পরিচালক, সংগীত শিল্পী বা সংগীতের মানুষ মারা গিয়েছেন। সেই জায়গা থেকে আমি ওই কালিমাটা নিত্যে চাই না, আমার বিনোদন জগত, সেটা সংগীত হোক, ফিল্ম হোক, মিডিয়া হোক কণো ধরণের শিল্পীর সাথে আইনি পদক্ষেপে যেতে চাই না যদি সেটা ঘরে বসে করা যায়।

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও কণ্ঠশিল্পী এবং গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপস রাজধানীর ডিবি কার্যালয়ে যান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত